প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হলেন নড়াইলের জেলা প্রশাসক

১১ জুলাই, ২০২৬ - রাত ৭:০৯
 1.4k
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হলেন নড়াইলের জেলা প্রশাসক

প্রাথমিক শিক্ষার উন্নয়ন, শিক্ষাবান্ধব প্রশাসন গড়ে তোলা এবং শিক্ষা কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এ শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

তার অর্জনে জেলার শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, জেলা প্রশাসকের দূরদর্শী নেতৃত্ব কার্যকর উদ্যোগের ফলে নড়াইলের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন গতি সঞ্চার হয়েছে।

জেলা প্রশাসক . মোহাম্মদ আবদুল ছালাম শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার নেতৃত্বে নড়াইল জেলায় প্রাথমিক শিক্ষা খাতে বিভিন্ন ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় নড়াইলবাসী অর্জনকে জেলার জন্য গৌরবজনক হিসেবে দেখছেন। তারা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে নড়াইলের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আগামী দিনে আরও সমৃদ্ধ গতিশীল হবে।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামকে অভিনন্দন জানিয়েছেন নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু। তিনি বলেন, এ অর্জন গৌরবের। এটা একটি ভালো কাজের স্বীকৃতি। নড়াইলের জেলা প্রশাসক মহোদয়ের এই অর্জন নিশ্চয় জেলার তথা দেশের শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখবে।