নদীতে ডুবে শিশুর মৃত্যু
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নে নলিয়া নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশু ছাকিব শেখ (৭) কলাবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাসিম শেখের ছেলে ছাকিব শেখ এর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুন) দুপুর প্রায় ২টার দিকে ছাকিব শেখ তার ফুপাতো ভাইয়ের সঙ্গে নলিয়া নদীর তীরে ঘুরতে যায়। একপর্যায়ে নদীর পাড়ে খেলাধুলার সময় পা পিছলে ছাকিব নদীতে পড়ে যায়।
এ সময় তার সঙ্গে থাকা ফুপাতো ভাই চিৎকার করে আশপাশের লোকজনকে বিষয়টি জানায়। তার চিৎকার শুনে নদীর তীরে থাকা স্থানীয় দোকানদার ও এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালান।
কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পানির নিচ থেকে ছাকিবকে উদ্ধার করা হলেও ততক্ষণে সে নিস্তেজ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করলে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।
শিশু ছাকিবের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।