নড়াইলে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২
মাদক ব্যবসায়ের সাথে জড়িত আশিক শেখ (৪০) ও অহিদুল ইসলাম শেখ(২৪) নামের ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতি থানা পুলিশ।
গ্রেফতারকৃত আশিক শেখ(৪০) নড়াইল জেলার নড়াগাতি থানাধীন ডুমুরিয়া গ্রামের মৃত বালা শেখের ছেলে ও অহিদুল ইসলাম শেখ(২৪) একই গ্রামের নুরুল ইসলাম শেখের ছেলে।
রবিবার দুপুরে নড়াইল জেলার নড়াগাতী থানাধীন ৯ নং বাঐসোনা দক্ষিণ ডুমুরিয়া গ্রামস্হ আশিক শেখের বাড়ির সামনে রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোঃ হোসেন আলী এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) এফ. এম. তারেক ও এএসআই(নিঃ) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আশিক শেখ(৪০) ও অহিদুল ইসলাম শেখ(২৪) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ বিষয়ে নড়াগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
নড়াইল জেলার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার এর নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে পুলিশ জানায়।





