নড়াইলে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

২৪ অক্টোবর, ২০২৬ - দুপুর ১২:৩১
 1.5k
নড়াইলে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত
নড়াইলে পরিচ্ছন্নতা অভিযানের ছবি

নড়াইলে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে জেলা  প্রশাসন এবং নড়াইল পৌরসভার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল ছালাম। এ সময় তাঁর সাথে  ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নড়াইল পৌরসভার প্রশাসক  লিংকন বিশ্বাস, সাংবাদিক আব্দুস সাত্তার, মুন্সি আসাদুজ্জামান, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের নড়াইল জেলা শাখা’র সভাপতি মাওলানা সৈয়দ তৈয়্যেবুর রহমান এবং সুলতান সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি। 
ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার অংশ হিসেবে নড়াইল শহরের কুড়িগ্রাম এলাকার বাধাঘাট চত্বর,সুলতান মঞ্চ ও এর আশপাশ এলাকা পরিষ্কার করা হয়।
এ পরিচ্ছন্নতা অভিযানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অভিযান চলাকালে এ এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়। একই  সাথে এডিস মশার লার্ভা ধ্বংস এবং মশাবাহিত রোগ প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়।