নড়াইলের বসতঘরের ওপর পাথর বোঝাই ট্রাক উল্টেপড়ে শিক্ষার্থী নিহত- আহত এক

৬ জুলাই, ২০২৬ - দুপুর ১:০৭
 298
নড়াইলের বসতঘরের ওপর পাথর বোঝাই ট্রাক উল্টেপড়ে শিক্ষার্থী নিহত- আহত এক

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদি ইউনিয়নে নলদীগ্রামে বসত ঘরের ওপরপাথর বোঝাই ট্রাক উল্টে পড়ে পাথর চাপা পড়ে শামীমা আক্তার সেতু নামে ৮ ম শ্রেণিতে পড়–য়া এক শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় তার ছোট বোন মিতু আহত হয়েছে। রাত ১২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সুত্রে জানাগেছে, নলদী গ্রামের কাচামাল দোকানী হাফিজুর মোল্যার দুই মেয়ে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। রাত ১২ টার দিকে একটি পাথর বোঝাই ট্রাক ভুলকরে তাদের বাড়ির সামনের সরু রাস্তায় চলে আসে। ট্রাকটি হাফিজুর মোল্যার বাড়ির সামনে পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে ঘরের ওপর উল্টে পড়ে। এ সময় ঘরে খাটের ওপর ঘুমিয়ে থাকা সেতু ও মিতু  আহত হয়। তাদের উদ্ধার করে আহত অবস্থায় নড়াইল জেলা হাসপাতালে আনা হলে  কর্তব্যরত চিকিৎসক শামীমা আক্তার সেতুকে মৃত ঘ্ষোনা করেন। ###
বিষয়টি নিশ্চিত করে নলদী পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিচুজ্জামান বলেন, দুর্ঘটনার পরপর ট্রাক ফেলে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।##