মসজিদের ইমাম থেকে বিশ্বনেতা

৫ জুলাই, ২০২৬ - রাত ১:০৬
 1.3k
মসজিদের ইমাম থেকে বিশ্বনেতা
আয়াতুল্লাহ আলী খামেনি

চার মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে এখনো চলছে ব্যাপক আলোচনা।

খামেনির আত্মজীবনী 'সেল নম্বর ১৪'-থেকে জানা যায়,একজন সাধারণ মসজিদের ইমাম থেকে তিনি হয়ে উঠেন রাজনৈতিক নেতা।

মাশহাদের ছোট্ট ইমাম হাসান মসজিদে ইমামতি দিয়েই শুরু হয়েছিল তাঁর পথচলা। পরে তিনি কেরামত মসজিদে দায়িত্ব পালন করেন, যেখানে তাঁর বক্তব্য ও নেতৃত্ব দ্রুত জনপ্রিয়তা অর্জন করে।

তাঁর ক্রমবর্ধমান জনপ্রিয়তায় উদ্বিগ্ন হয়ে সে সময়ের কর্তৃপক্ষ তাঁকে কেরামত মসজিদে ইমামতি করতে বাধা দেয়। এরপর তিনি আবারও ইমাম হাসান মসজিদে ফিরে যান এবং প্রতি শনিবার মাগরিবের নামাজের পর ধর্মীয় ও সামাজিক বিভিন্ন বিষয়ে বক্তব্য দিতেন।

১৯৬৬ সালের দিকে তেহরানে অবস্থানকালে তিনি নির্মাণাধীন আমিরুল মুমিনিন মসজিদে জামাতে নামাজ পরিচালনা করেন। পরে নির্বাসনে থাকাকালে আল-রাসুল মসজিদে ইমামতি করে স্থানীয় মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

এমনকি কারাগারে বন্দি থাকাকালেও তিনি সহবন্দিদের নিয়ে জামাতে নামাজ আদায় করাতেন। তাঁর ধর্মীয় বক্তব্যের প্রভাব এতটাই ছিল যে, পরে কারা কর্তৃপক্ষ তাঁকে অন্য বন্দিদের সঙ্গে ধর্মীয় আলোচনা ও জামাত পরিচালনা করতে নিষেধাজ্ঞা দেয়।

একজন সাধারণ মসজিদের ইমাম থেকে ইরানের সর্বোচ্চ নেতা হয়ে ওঠার এই দীর্ঘ যাত্রা আজও দেশটির রাজনৈতিক ও ধর্মীয় ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায় হিসেবে বিবেচিত হয়।

তাঁর জানাজা ও রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে ইরান ও ইরাকজুড়ে চলছে ছয় দিনব্যাপী কর্মসূচি।