নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান
নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা ও জনসম্পৃক্ততা সৃষ্টির লক্ষ্যে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (অক্টোবর) সকালে নড়াইল পুরাতন বাসটার্মিনাল চত্বরে এ অভিযান শুরু হয়। জেলা প্রশাসন ও নড়াইল পৌরসভা যৌথভাবে এই কর্মসূচি পালন করেন।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে সচেতন করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই সচেতনতামূলক কর্মসূচিতে নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও নড়াইল পৌরসভার প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলুসহ সরকারী কর্মকর্তা, সিভিল সোসাইটির প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গএবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ সক্রিয় ভাবে অংশ গ্রহণ করেন। সকলের অংশ গ্রহনে পুরাতন বাসটার্মিনাল চত্বরে পরিস্কার পরিছন্ন কর্মসূচি পালন করা হয়।
নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম জানান, ডেঙ্গুর প্রকোপ কমানো এবং এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করতে নাগরিকদের সচেতন করার উদ্দেশ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই কর্মসুচি সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।





