নড়াইলে জেলা চুকবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

২৩ সেপ্টেম্বর, ২০২৬ - দুপুর ২:৪৮
 1.4k
নড়াইলে জেলা চুকবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে নড়াইল জেলা চুকবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। নড়াইল চুকবল ক্লাবের আয়োজনে এবং বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের সহযোগিতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে ৪টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় খেলোয়াড়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। চুকবল খেলাকে নড়াইলে আরও জনপ্রিয় সম্প্রসারিত করার লক্ষ্যে আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার সাজিন ইসরাত জোহা। বিশেষ অতিথি ছিলেন নড়াইল সরকারি  উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শক্তিপদ বিশ্বাস। সভাপতিত্ব করেন ক্রীড়া সংগঠক আশিকুর রহমান সৌরভ।

টুর্নামেন্টের ফাইনালে নড়াইল চুকবল ক্লাব ২৮ - পয়েন্টে বাঁশগ্রাম চুকবল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়।