নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে ৯ ও ১০ অক্টোবর (শুক্রবার ও শনিবার) এসব কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির প্রথম দিন শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৬টায় এস এম সুলতান কমপ্লেক্সে শিল্পীর
রুহের মাগফিরাত কামনা করে পবিত্র কোরআন খতমের আয়োজন করা হয়। পরবর্তীতে সকাল ১০টায়
‘শিশুস্বর্গ’ প্রাঙ্গণে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় দিন শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টায় শিল্পীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা
নিবেদন করা হয়। এরপর সকাল ৯:৩০ মিনিটে এস এম সুলতান কমপ্লেক্সে মরহুমের রুহের মাগফিরাত
কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। কর্মসূচির শেষ পর্বে সকাল ১০টায় শিশুস্বর্গ প্রাঙ্গণে
আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসব অনুষ্ঠানে সুলতান কমপ্লেক্সের কিউরেটর তন্দ্রা মুখার্জীর সভাপতিত্বে,উপস্থিত ছিলেন
জেলা প্রশাসক ড,আব্দুল ছালাম,নড়াইল সদর হাসপাতালের তত্বাবাধয়ক ডাঃ মশিউর রহমান
বাবু,জেলা পরিষদ প্রশাসক বির মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান অলেক,বিএনপি নেতা এড, ইকবাল
হোসেন শিকদার,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোরশেদ জাফল,নড়াইল প্রেসক্লাবের
সাধারণ সম্পাদক মাহাবুবুর রশিদ লাবলু, স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন
সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।





