নড়াইলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
‘ডিজিটাল যুগে সঠিক তথ্যে নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সারমিনা সাত্তার, অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী, জেলা তথ্য অফিসার রোস্তম আলী, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের এ আয়োজনে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা এবং অপতথ্য প্রতিরোধে তথ্য অধিকারের গুরুত্ব তুলে ধরা হয়।





