নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে শুভ মহালয়া অনুষ্ঠিত

১০ অক্টোবর, ২০২৬ - রাত ৮:২২
 3k
নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে শুভ মহালয়া অনুষ্ঠিত

শুভ মহালয়ার মধ্যদিয়ে নড়াইলে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের সূচনা হয়েছে।

দেবী দূর্গার মর্ত্যে আগমনের এ শুভক্ষণটি শনিবার (১০অক্টোবর) নানা আচার আয়োজনের মধ্য দিয়ে মহা ধুমধামে উদযাপন করা হয় জেলার মন্দিরে মন্দিরে। গ্রেভ শিল্পীগোষ্ঠি ও সুর দরিয়ার পরিবেশনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়।
নড়াইল জমিদারবাড়ি সর্বমঙ্গলা কালি মন্দিরে, সকাল ৮টার দিকে আনুষ্ঠানিভাবে শুরু হয় মহালায়ার আয়োজন। শঙ্খ বাজিয়ে এবং মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভসূচনা করা হয় মহালয়ার আচার অনুষ্ঠানের। চন্ডি পাঠ পূজা অর্চনা নাচ গানে চলে দেবী আবাহণ। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিেষ্ট্রট লিঙ্কন বিশ্বাস,বিএনপি নেতারাসহ বিশিষ্ট হিন্দুনেতারা উপস্থিত ছিলেন। অয়োজনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দিপনা ছিলো সনাতন ধর্মালম্বীদের মাঝে।