নড়াইলে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা

২৫ অক্টোবর, ২০২৬ - রাত ১০:১১
 6.8k
নড়াইলে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা
নড়াইলে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা

নড়াইলের লোহাগড়া বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে খান ইলেকট্রনিকসকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয়ের কর্মকর্তারা।

রবিবার (২৫ অক্টোবর) দুপুরে লোহাগড়া বাজারে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান।

অভিযান সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে খান ইলেকট্রনিকসের বিরুদ্ধে এ জরিমানা করা হয়। এ সময় ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে সংরক্ষণ এবং ভোক্তাদের সঙ্গে ন্যায্য আচরণ করার বিষয়ে সতর্ক করা হয়।

ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্টরা জানান, বাজারে পণ্য কেনাবেচায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং অতিরিক্ত মূল্য আদায়ের মতো অনিয়ম বন্ধে ব্যবসায়ী ও ক্রেতা—উভয় পক্ষের সচেতনতা জরুরি। সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি করা হলে ভোক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে পারেন।