নড়াইল জেলা জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত

২৪ জুলাই, ২০২৬ - দুপুর ১২:৩৯
 4.5k
নড়াইল জেলা জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত
নড়াইল জেলা জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার আয়োজনে 'ষান্মাসিক রুকন সম্মেলন ২০২৬' অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৪ জুলাই (শুক্রবার) সকাল ৭:০০ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ।

নড়াইল জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জনাব আতাউর রহমান বাচ্চু, এমপি-র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে সংগঠনের জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং রুকনগণ অংশগ্রহণ করেন।

এ সময় আরও বক্তব্য রাখেন যশোর কুষ্টিয়া অঞ্চলের টীম সদস্য মাওলানা আশেকে এলাহী, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সারসহ নেতৃবৃন্দ।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আয়ুব হোসেন খান,  নড়াইল সদর উপজেলা আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন, লোহাগড়া উপজেলা আমির মাও: হাদিউজ্জামান, নড়াইল জেলা যুববিভাগের সভাপতি খিয়াম উদ্দিনসহ জেলা, উপজেলা ও পৌর শাখার অন্যান্য নেতৃবৃন্দ।