নড়াইলে জুলাই পদযাত্রা ২৫ জুলাই

২৪ জুলাই, ২০২৬ - রাত ৮:১৪
 1.3k
নড়াইলে  জুলাই পদযাত্রা ২৫ জুলাই
নড়াইলে জুলাই পদযাত্রা ২৫ জুলাই

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামীকাল ২৫ জুলাই নড়াইলে আসছেন।

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জুলাই পদযাত্রা উপলক্ষে আগামীকাল ২৫ জুলাই নড়াইলে আসবেন নেতৃবৃন্দ।

এ উপলক্ষে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকার মুক্তমঞ্চে দুপুর ৩টায় সমাবেশ ও পদযাত্রার আয়োজন করা হয়েছে।

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম, এনসিপির যুগ্ম সদস্য সচিব এবং জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ডাঃ মাহমুদা মিতুসহ কেন্দ্রিয় নেতৃবৃন্দ অংশগ্রহন করবেন বলে জানা গেছে।

মাহমুদা সুলতানা রিমি বলেন, চলমান বৈরী আবহাওয়ার মধ্যেও কর্মসূচি বাস্তবায়নের সকল প্রস্তুতি শেষ হয়েছে।