নড়াইলে পুলিশের অভিযানে ৯৫ পিস ইয়াবাসহ যুবক আটক
নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে ৯৫ পিস ইয়াবাসহ আকিদুল শেখ (৩৪) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপ-পুলিশ পরিদর্শক সুব্রত কুমার দাসের নেতৃত্বে নড়াইল সদর থানা পুলিশের একটি দল সদর উপজেলার নারানপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
আটক আকিদুল শেখ সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের গোপীকান্তপুর (আশ্রয়ণ প্রকল্প) এলাকার মৃত সামসের আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু জানান, আটক ব্যক্তির কাছ থেকে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





