৯০নং নড়াইল দক্ষিণ পূর্ব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি অনুমোদন
মোঃ রাজু আহম্মেদ ৯০ নং নডাইল দক্ষিণ পূর্ব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে। নড়াইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নড়াইল সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি টি, এম, রাহসিন কবির এই কমিটির চুড়ান্ত অনুমোদন দেন।
মোঃ রাজু আহম্মেদ নড়াইল প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট আইনজীবী।
সভাপতি মোঃ রাজু আহম্মেদ বলেন, বিদ্যালয়ের শিক্ষামান বৃদ্ধি করতে কাজ করা হবে। এই বিদ্যালয়টি থেকে শিক্ষার্থীরা যেন মানসম্মত শিক্ষা পেতে পারে যে বিষয় নজর দেয়া হবে। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা অর্জনে সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।"
এদিকে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে তাদের সফলতা কামনা করেছেন।
মোঃ রাজু আহম্মেদকে অভিনন্দন জানিয়ে তার সাফল্য কামনা করেছেন নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু।





