নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১ সেপ্টেম্বর, ২০২৬ - দুপুর ৪:৩২
 2k
নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী
নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নড়াইল শহরের চৌরাস্তা দলীয় কার্যালয় থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাস টার্মিনালের মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুস্তাফিজুর রহমান আলেক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, টিপু সুলতান, সাবেক সহ সভাপতি মোঃ জুলফিকার আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি, সদস্য সচিব আল মামুন গাজী এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া রাতে দলীয় কার্যালয়ের সামনে ৪৮টি আতশবাজি ফুটানো হয়।

এদিকে যশোর যাওয়ার পথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।