নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে নজরুল বর্ষে বিজয়ী, ২০২৫ সালে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়।
বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ২০২৫ সালে বৃত্তিপ্রাপ্ত ৭৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
প্রধান শিক্ষক মো: মহিউদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার।বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আকবর আলী, ধৃতি সুন্দর মল্লিক, সিনিয়র শিক্ষক মোঃ আসলাম হোসেন, সহকারী শিক্ষক প্রনব গোস্বামী, জাকির হোসেন, বি এম হাদিউজ্জামান, মোঃ সোহেল রানা, মোঃ আরিফুল ইসলাম, শারমিন লাকীসহ স্কুলের সক’ল শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক অমল কান্তি নাগ।
অনুষ্ঠানের সার্বিক তত্তাবধানে ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ মঞ্জুর হাসান।
পুরস্কার বিরতনী অনুষ্ঠানের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুন্দর এই আয়োজনের জন্য সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকসহ আগত অতিথিরা।





