নড়াইলে মানিক মোল্যা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
"এসো যুবক শপথ করি, মাদকমুক্ত লোহাগড়া গড়ি" শ্লোগানকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় শুক্রবার (২৮আগস্ট) ৪ দলীয় মানিক মোল্যা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী মোল্যার মাঠ মিনি স্টেডিয়ামে ফাইনাল খেলায় খলিসাখালী স্পোর্টিং ক্লাব ও দত্তপাড়া উদয়ন ফুটবল একাদশ পরস্পর পরস্পরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় খলিসাখালী স্পোর্টিং ক্লাব ৩-১ গোলে দত্তপাড়া ফুটবল একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করে। খলিসাখালী স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমী এ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে।
প্রায় ১ হাজার দর্শক খেলা উপভোগ করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক দিলীপ চক্রবর্তী, মোঃ মাহবুবুর রহমান, খলিসাখালী স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমীর পরিচালক মোঃ হাসান প্রমুখ।





