উচচ ভোল্টের বিদ্যুতের লাইনের নিচে নির্মাণকাজ করতে গিয়ে দূর্ঘটনায় প্রাণ গেল মিস্ত্রির

২২ জুলাই, ২০২৬ - রাত ৭:১৮
 1.3k
উচচ ভোল্টের বিদ্যুতের লাইনের নিচে নির্মাণকাজ করতে গিয়ে দূর্ঘটনায় প্রাণ গেল মিস্ত্রির
নিহত রাজিবুল ইসলামের স্বজনেরা

নড়াইলে ৩৩ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইনের নিচে নির্মাণকাজ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আহত ইলেকট্রনিক মিস্ত্রি রজিবুল ইসলাম (৩০) মারাে গেছেন।

পাঁচ দিন চিকিৎিসাধীর থাকার পর মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রজিবুল ইসলাম নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের হৈধরখোলা গ্রামের নান্নু মোল্যার ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই নড়াইল পৌর এলাকার ভওয়াখালী গ্রামের কুয়েতপ্রবাসী খোকন শেখের বাড়িতে বৈদ্যুতিক কাজ করতে যান রজিবুল। কাজ চলাকালে অসাবধানতাবশত তিনি ও তার সহকর্মী ওমর ফারুক ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রজিবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। বুধবার সকালে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে শোকের পরিবেশ সৃষ্টি হয়।

নিহতের বড় ভাই আশরাফুল অভিযোগ করে বলেন, বাড়ির ওপর দিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইন থাকলেও তার ভাইকে ঝুঁকির বিষয়টি জানানো হয়নি। নিরাপদ ব্যবস্থা নিশ্চিত না করেই কাজ করানো হয়েছে বলেও তিনি দাবি করেন।

এ বিষয়ে ড়াইল পৌর এলাকার ভওয়াখালী গ্রামের কুয়েতপ্রবাসী খোকন শেখের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে নড়াইল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবু দারদা বলেন, উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইনের নিচে কোনো ধরনের নির্মাণকাজ না করার জন্য বাড়ির মালিক ও সংশ্লিষ্ট মিস্ত্রিদের আগেই সতর্ক করা হয়েছিল। কিন্তু সেই নির্দেশনা অমান্য করে কাজ করায় দুর্ঘটনাটি ঘটে।

নড়াইল পৌরসভার প্রশাসক মো. নাজমুল হুদা বলেন, নিয়মবহির্ভূতভাবে ভবন নির্মাণের অভিযোগ তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।