নড়াইলে ধর্ষণ ও হত্যার ঘটনার শিকার শিশুকন্যা জান্নাতুল এর পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান

২১ জুলাই, ২০২৬ - রাত ১০:২৭
 1.6k
নড়াইলে ধর্ষণ ও হত্যার ঘটনার শিকার  শিশুকন্যা জান্নাতুল এর পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান
নড়াইলের ধর্ষণ ও হত্যার ঘটনার শিকার ৫ বছরের শিশুকন্যা জান্নাতুল এর পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান

নড়াইলের রামচন্দ্রপুর এলাকায় ধর্ষণ ও হত্যার ঘটনার শিকার ৫ বছরের শিশুকন্যা জান্নাতুল এর পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে  নড়াইল জেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুর বাবার হাতে ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন অতিরিক্ত জেলা ম্যাজিট্রেস্ট লিংকন বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা টি, এম, রাহসিন কবির।

অতিরিক্ত জেলা ম্যাজিট্রেস্ট লিংকন বিশ্বাস জানান, শিশুর দাফনসহ অন্যান্য খরচ বাবদ সরকারি তহবিল থেকে ২০ হাজার টাকা শিশুটির বাবা মফিজুর রহমানের হাতে তুলে দেয়া হচ্ছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃৃপক্ষ সকল পদক্ষেপ গ্রহন করেছেন।

উল্লেখ্যনড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ওই শিশুটি বিকাল  টার দিকে নিখোঁজ হয়।

খোঁজাখুজির এক পর্যায়ে একই গ্রামের পার্শ্ববর্তী রবিউল ইসলাম রবির বাড়ির ঘরের ভিতরে অচেতন  অবস্থায় পাওয়া যায়।স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে আনেন কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে  মৃত ঘোষণা করে।মঙ্গলবার (২১ জুলাইসকাল সাড়ে  টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকা থেকে অভিযুক্ত রবিকে জনতা আটক করে গনধোলাই দেয়। সংবাদ পেলে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। আদালত জেল হাজতে প্রেরণ করেছে রবিউল ইসলাম রবিকে।

আগামী ৭ দিনের মধ্যে আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ওই শিশু কন্যাকে ধর্ষণ ও হত্যার ঘটনায়  দায়ী ব্যক্তির বিরুদ্ধে চার্জশীট দেয়াসহ ৭ দফা দাবিতে নড়াইলের দত্তপাড়া এলাকায় বেনাপোল ঢাকা সড়ক ২ ঘন্টা সড়ক অবরোধ করে এলাকাবাসী।

নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এর আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় আন্দোলনকারীরা।