নড়াইলে মন্দিরে মন্দিরে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন যুবদল নেতা শিহাব
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নড়াইল সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিচ্ছেন তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব।
স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং পূজার আয়োজন নির্বিঘ্ন করতে নিজের সাধ্যমতো এ সহায়তা করছেন বলে জানা গেছে। পাশাপাশি তিনি এলাকায় ঘুরে ঘুরে মানুষের খোঁজখবর নিচ্ছেন। তাঁর এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন শিহাবুর রহমান শিহাব। এ সময় তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের পাশে থাকতে চাই। আগেও মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছি। এলাকার উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভবিষ্যতেও সাধ্যমতো সহযোগিতা করে যাব।
স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।
এ সময় উপস্থিত ছিলেন তুলারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী মোল্যা, সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল হালিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং শিহাবুর রহমান শিহাবের অনুসারীরা।





