জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নড়াইল জেলা ছাত্রদলের স্মরণসভা
জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে নড়াইল জেলা ছাত্রদল।
বৃহস্পতিবার (১৬ জুলাই) নড়াইল জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নড়াইল জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহামুদুল হাসান সনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি ছাত্রদলের নেতাকর্মীদের সর্বদা সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ছাত্রদল একটি সুসংগঠিত রাজনৈতিক সংগঠন। এখানে প্রতিযোগিতা রয়েছে, কিন্তু কোনো প্রতিহিংসা নেই। আগামী দিনে ছাত্রদল পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতি করবে। আমরা সহিংসতার নয়, কলমের রাজনীতিতে বিশ্বাস করি।
জেলা ছাত্রদলের সদস্য সচিব মামুন গাজীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুবায়েত তুরশেদ সাথীল, যুগ্ম আহ্বায়ক স. ম. রকিবুজ্জামান পাপ্পু, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরিফ হোসেন, সদস্য সচিব হামিদুল হক তনুসহ জেলা ও কলেজ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
সভা শেষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
নুরতাজুল ইসলাম (বি... Sep 9, 2026 781
নড়াইল সদর উপজেলার গন্ধর্ব্যখালী এলাকায় চিত্রা নদীর ভাঙন রোধ ও নদীগর্ভে বিলীন হওয়...
পাঠক প্রবাহ: ডেস্ক Sep 8, 2026 5.4k
নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে এলাকায় আধিপত্য বিস্...
পাঠক প্রবাহ: ডেস্ক Sep 4, 2026 9.6k
নড়াইল আলোচিত মাদ্রাসা শিক্ষার্থী মো: সোলাইমান ইসলাম (১২) মৃত্যুর ঘটনায় মামলা দায়...
মাহবুবুর রশিদ লাবলু Sep 6, 2026 6k
নড়াইল জেলা জাতীয়তাবাদী কৃষকদলের সাবেক সদস্যসচিব মো. শোয়েব মিনার বহিষ্কারাদেশ প্র...
মাহবুবুর রশিদ লাবলু Sep 12, 2026 1.5k
দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নড়াইলে পরিস্...
পাঠক প্রবাহ: ডেস্ক Sep 10, 2026 1.3k
আগামী সপ্তাহে ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছ...
মো. নূরুন্নবী সামদানী Sep 2, 2026 23.7k
মাহবুবুর রশিদ লাবলু Aug 29, 2026 16.6k



