নড়াইলে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত, "মাদককে না বলুন, সুন্দর জীবন গড়ুন"

১২ সেপ্টেম্বর, ২০২৬ - দুপুর ১২:৪৮
 1k
নড়াইলে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত, "মাদককে না বলুন, সুন্দর জীবন গড়ুন"
নড়াইলে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

নড়াইলে যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

"মাদককে না বলুন, সুন্দর জীবন গড়ুন"—এই স্লোগানকে সামনে রেখে আজ ১২ সেপ্টেম্বর সকালে আউড়িয়া গ্রামবাসীর উদ্যোগে আউড়িয়া বাজারে এই কর্মসূচি পালিত হয়।
সমাজসেবক নুর ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আউড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবদলের সভাপতি মো. মশিয়ার রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য শেখ ওসমান গনী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মিলন, বিশিষ্ট ব্যবসায়ী মো. করিমুল ইসলাম কুশল, আউড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ইব্রাহিম মল্লিক এবং রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকাওয়াত হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি সমাজ ও পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে কেবল আইন প্রয়োগ করলেই চলবে না, এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। যুবসমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদক থেকে দূরে রাখা সম্ভব।
বক্তারা এলাকার তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে অভিভাবক ও শিক্ষকদের আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান।