নড়াইলে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নড়াইলে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।
শনিবার ১২ সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসকের কার্যালয় এর সামনের সড়কে এই কার্যক্রমের উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক ড. মো. আব্দুল ছালাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন আব্দুর রশিদ , জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ নাজমুল হক, নড়াইল প্রেস ক্লাব এর সভাপতি এ্যাড এস এম আব্দুল হকসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক শিক্ষার্থীগন।
এর আগে ঢাকায় অনুষ্ঠিত পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিডিও কনফারেন্স এর মাধ্যমে নড়াইল জেলা প্রশাসক এর কার্যালয়ের এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মো. আব্দুল ছালামসহ সুধীজন।





