নড়াইল পৌরসভার প্রশাসক বদলি

১০ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ৮:২৮
 6k
নড়াইল পৌরসভার প্রশাসক বদলি

নড়াইল পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ নাজমুল  হুদাকে বদলি করা হয়েছে।

গত ৯  সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের  বিভাগের উপসচিব মোহাম্মদ নুর ই আলম  স্বাক্ষরিত এক আদেশে এ কথা জানানো হয়। তাকে খুলনা ওয়াসার উপ ব্যবস্থাপনা পরিচালক পদে  বদলি করা হয়েছে।

উল্লেখ্য মো: নাজমুল হুদা ০২ জুলাই নড়াইল পৌরসভার প্রশাসক পদে যোগদান করেন।