নড়াইলে কৃষক দলের নেতাকে সংবর্ধনা প্রদান
নড়াইল জেলা কৃষক দলের সদস্য সচিব শোয়েব মিনার বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকালে ঢাকা থেকে নড়াইলের মালিবাগ পৌঁছালে নেতা-কর্মিরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
জেলা স্বেচ্ছাসবেক দলের আহ্বায়ক খন্দকার মঞ্জুরুল সাঈদ বাবু, জেলা কৃষকদলের সাবেক সহ-সভাপতি সরোয়ার হোসেন, জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রবি, সদর উপজেলা কৃষক দলের সভাপতি মো:রফিকুল ইসলাম বেগ, পৌর কৃষক দলের সাবেক সাংগঠনিক নুরুল আরমানসহ জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নড়াইল জেলা কৃষক দলের সদস্য সচিবের দায়িত্ব ফিরে পেয়ে শোয়েব মিনা সদর উপজেলা, লোহাগড়া ও কালিয়া উপজেলা কৃষক দলসহ উপস্থিত সকলকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে সাথে নিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালি করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর রাতে জাতীয়তাবাদী কৃষকদল-কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জেলা কৃষক দলের সদস্য সচিবের পদে শোয়েব মিনাকে পুন:বহাল করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ০১লা ফেব্রুয়ারী ২০২৬ তারিখে আপনার দলীয় পদ থেকে আপনাকে বহিস্কার করা হয়। আপনার আবেদনের প্রেক্ষিতে উক্ত বহিস্কারাদেশ প্রত্যাহার করে আপনাকে পূর্ব পদে বহাল করা হলো। জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। আপনি এখন থেকে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা মেনে সংগঠনকে আরও শক্তিশালী এবং গতিশীল করতে যথাযথ ভূমিকা রাখবেন বলে সংগঠন আশা রাখে।





