নড়াইলে নবগঙ্গা নদীতে নিখোঁজ জেলে ২৩ ঘন্টা পার হলেও মেলেনি সন্ধান

১ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ৯:১৭
 4.7k
নড়াইলে নবগঙ্গা নদীতে নিখোঁজ জেলে ২৩ ঘন্টা পার হলেও মেলেনি সন্ধান
নড়াইলে নবগঙ্গা নদীতে নিখোঁজ জেলে ২৩ ঘন্টা পার হলেও মেলেনি সন্ধান

নড়াইলের কালিয়া উপজেলায় নবগঙ্গা নদীতে নিখোঁজ জেলে হেলাল শেখের (৪৫) কোনো সন্ধান মেলেনি।

আজ মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা  পর্যন্ত অনুসন্ধানের পর এ তথ্য নিশ্চিত করেছে উপজেলা ফায়ার সার্ভিস। নিখোঁজের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে বলেও জানিয়েছেন তারা। 

জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার বারইপাড়া ফেরিঘাটে নোঙর করা ফেরির সঙ্গে ধাক্কা লাগে একটি জেলে নৌকার। এসময় নৌকায় থাকা হেলাল, লিটন ও নাসির  নদীতে পড়ে যায়। এরমধ্য লিটন ও নাসির সাঁতরে পাড়ে উঠতে পারলেও নিখোঁজ হন হেলাল। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিস গিয়ে প্রাথমিকভাবে অনুসন্ধান চালিয়েও তার খোঁজ পায়নি। এরপর আজ সকালে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান চলাচ্ছেন। একইসঙ্গে পরিবারের সদস্যরাও নদীতে খোঁজ চালাচ্ছেন।