পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো নড়াইলের সুলতান উৎসব
পুরস্কার বিতরণী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নড়াইলে শেষ হলো ২দিনব্যাপী ‘সুলতান উৎসব’।
আজ ২৯ আগস্ট শনিবার সমাপনী দিনে আয়োজিত চিত্রাঙ্কন ও আলোকচিত্র প্রদর্শনীতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হানিফ-এর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর হায়দার আলী দেওয়ান, এসএম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ,সাধারন সম্পাদক সসীম সরকার, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্রশিল্পী বিমানেষ বিশ্বাস, এসএম সুলতান চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রভাষক অনাদী বৈরাগী, সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জী, সহকারি কিউরেটর মেহেদী হাসান রানা প্রমুখ।





