সেতুতে দেয়া লোহার বারে লেগে মারা গেলেন গরু ব্যবসায়ী
নড়াইলে সড়ক দুর্ঘটনায় মনির গাজী (৪৮) নামে এক নিহত হয়েছে। সোমবার দুপুরে নড়াইল শহরতলী সীমাখালী এলাকায় নসিমনে চিত্রা সেতুতে উঠার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির কাজী লোহাগড়া উপজেলার কোলা গ্রামের রুকন কাজীর ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গরু ব্যবসায়ী মনির কাজী বাড়ি থেকে নসিমন যোগে যশোরের ভাংগুড়া গরু হাটে যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে নড়াইল শহরতলী সীমাখালী এলাকায় নসিমনটি চিত্রাসেতুতে উঠার সময় সেতুতে দেয়া বারে আঘাত লেগে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শামীম আক্তার বলেন,মনির গাজীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।





