নড়াইলে শিশুকন্যাকে ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

২০ জুলাই, ২০২৬ - রাত ১১:৫২
 4.4k
নড়াইলে শিশুকন্যাকে ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে শিশুকন্যাকে ধর্ষক ও হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর এলাকায় ৫ বছরের শিশুকন্যা জান্নাতুলকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দোষীর বিচারের দাবিতে হাসপাতাল চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 সোমবার রাত দশটার দিকে নড়াইল জেলা হাসপাতাল চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সর্বস্তরের জনসাধারনের আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়

এ সময় নিহত শিশুর বাবা মফিজুর রহমান দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ সময় বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকে গ্রেপ্তার দাবি করেন। সমাবেশে বক্তব্য রাখেন নড়াইল জেলা এনসিপির সদস্য সচিব মাহমুদা সুলতানা রিনি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় বক্তব্য রাখেন।

উল্লেখ্য, নড়াইলের সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের পাচুড়িয়া পাড়ায় প্রতিবেশী মোঃ রবিউল ইসলাম রবি (৩০) নামে এক ব্যক্তির প্রতিবেশি  মফিজুর রহমান এর শিশুকন্যাকে ধর্ষনের পর হত্যার করেছে বলে অভিযোগ করেছে নিহতের স্বজন সহ এলাকাবাসী। আজ বিকেলে শিশুকন্যাকে মৃত অবস্থায় মোঃ রবিউল ইসলাম রবির ঘরের মধ্যে পাওয়া যায়। ঘটনার পর থেকে রবিউল ইসলাম রবি পলাতক রয়েছে।