নড়াইল-ঝিনাইদহ সফরে আসছেন এমপি নিপুণ রায় চৌধুরী

১৮ জুলাই, ২০২৬ - রাত ৯:১৫
 225
নড়াইল-ঝিনাইদহ সফরে আসছেন এমপি নিপুণ রায় চৌধুরী
এমপি নিপুণ রায় চৌধুরী

বৃক্ষরোপণ, অনুদান বিতরণ, দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়, প্রশাসনের সাথে সভাসহ নানা আয়োজনে অংশ নেবেন সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন এর সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী ১৯ ও ২০ জুলাই নড়াইল ও ঝিনাইদহ জেলা সফর করবেন।

এ উপলক্ষে তার দুই দিনের বিস্তারিত সফরসূচি প্রকাশ করা হয়েছে। সফরকালে তিনি প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

প্রকাশিত সফরসূচি অনুযায়ী জানা যায়.  ১৯ জুলাই (রোববার) সকাল ৮টায় ঢাকা থেকে নড়াইলের উদ্দেশে রওনা দেবেন তিনি। সকাল ১১টায় লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।

দুপুর ১২টায় নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় যোগ দেওয়ার পর দুপুর ১টায় জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন।

এরপর দুপুর ২টায় লোহাগড়া উপজেলার নড়াইল-২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ডা. ফরিদুজ্জামান ফরহাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ে অংশ নেবেন।

বিকেল ৪টায় ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা দিয়ে সন্ধ্যা ৭টায় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। রাতে ঝিনাইদহ জোহান পার্কের একটি হোটেলে রাত্রিযাপনের কথা রয়েছে।

২০ জুলাই (সোমবার) সকাল ১০টায় ঝিনাইদহ জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদানের চেক ও ফলজ গাছের চারা বিতরণ করবেন।

পরে দুপুর ১টায় ঝিনাইদহ জোহান পার্কে উপস্থিত হয়ে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। বিকেল সাড়ে ৩টায় জেলা মহিলা দলের কর্মীসভায় যোগ দেওয়ার পর বিকেল ৬টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

সফরসূচিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।