নড়াইলের লোহাগড়ায় গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত "ওয়ান চাইল্ড ওয়ান ট্রি" কর্মসূচীর অংশ হিসেবে নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বিদ্যালয়ের ফলজ বাগানের উদ্ধোধন করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে বিদ্যালয় অডিটোরিয়ামে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ কর্মসূচির উদ্ধোধন করা হয়।
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সভাপতিত্বে বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথির বক্তব্য দেন নড়াইল-২ আসনে সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার প্রমুখ।
এসময় লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শ,ম জামশেদ আহমেদ, পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ মিলু শরিফ, সাবেক সাধারণ সম্পাদক এস এম মশিয়ার রহমান সান্টু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য মো. জামিরুল হক টুটুল, মাওলানা আলমগীর হোসাইন সহ শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিদ্যালয় চত্বরে গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।
এর আগে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ মহসীন আলী অনুষ্ঠান সঞ্চালনা করেন।





