নড়াইলে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন
কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় নড়াইলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে গ্রীষ্মকালীন সবজির (উফশী ও হাইব্রিড) বীজ, রাসায়নিক সার এবং বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাছের চারা, বাঁশের খুঁটি ও জৈব সার সহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুর আড়াইটায় নড়াইল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ আরিফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা টি. এম. রাহসিন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলুসহ কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষক ও কৃষাণীরা।
অনুষ্ঠান শেষে নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার আওতায় কৃষি উপকরণ বিতরণ করা হয়।





