নড়াইলের নলদী ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১২ জুন, ২০২৬ - রাত ৮:৪৯
নড়াইলের নলদী ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
মিছিল পূর্ব প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখছেন

নড়াইলে লোহাগাড়া উপজেলার নলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা মোঃ আবুল কালাম আজাদ পাখি মোল্লার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১২ জুন) বিকাল সোয়া ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নলদী  ইউনিয়ন শাখার আয়োজনে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। 

নলদী ইউনিয়নের মিঠাপুর বাজার থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। 


মিছিল পূর্ব প্রতিবাদ সমাবেশে নলদী  ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা কামরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামের নড়াইল জেলা সহকারী সেক্রেটারি মাওঃ আবুল বাশার, জেলা কর্ম পরিষদ সদস্য মাওঃ মোঃ আলমগীর হোসাইন, লোহাগড়া উপজেলা আমির মাওলানা হাদিউজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের  নড়াইল জেলা শাখার সহ-সভাপতি মোঃ মতিউর রহমান, লোহাগড়া উপজেলা সভাপতি মোঃ আমজাদ হোসেন মল্লিক, লোহাগড়া উত্তর শিবিরের  সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন, হামলার শিকার নলদী  ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি, লোহাগড়া উপজেলা যুব জামায়াতের  সেক্রেটারী মাও আশরাফ হোসেন, মোঃ তুহিন মোল্যা সহ অনেকে।

বক্তারা নলদী ইউনিয়নের বার বার নির্বাচিত স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখির ওপর ন্যাক্কারজনক হামলার নিন্দা জানিয়ে বলেন,  শান্তিপুর্ণ নলদী ইউনিয়নকে অশান্ত করতে একটি মহল চেয়ারম্যানের ওপর হামলা চালিয়েছে। জামায়াতে ইসলাম সব সময় শান্তপুর্ণ সহাবস্থান বজায় রাখতে চায়। কিন্ত কেউ যদি অকারনে ঝামেলা করতে চায় তাহলে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা চুপ করে বসে থাকবে না। বক্তারা নলদী ইউনিয়নের চাঁদাবাজদের সাবধান  হয়ে যেতে বলেন। অন্যথায় সংসদ নির্বাচনের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনেও সচেতন জনগন মুখ ফিরিয়ে নিবে।


প্রতিবাদ কর্মসূচিতে জামায়াতে ইসলামের উপজেলা নেতৃবৃন্দের পাশাপাশি নলদী ইউনিয়নের জামায়াতে ইসলামীর ও ছাত্রশিবিরের  নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।