নড়াইলে অবৈধ কয়লা কারখানা গুঁড়িয়ে দিয়ে প্রশাসন

১৬ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ৯:২৯
 1.2k
নড়াইলে অবৈধ কয়লা কারখানা গুঁড়িয়ে দিয়ে প্রশাসন
নড়াইলের কালিয়ায় অবৈধ কয়লা কারখানা গুঁড়িয়ে দিয়ে প্রশাসন

নড়াইলের কালিয়া উপজেলার শুক্তগ্রাম এলাকায় কাঠ পুড়িয়ে অবৈধভাবে কয়লা তৈরির একটি কারখানা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। 

এ সময় কারখানায় ব্যবহৃত মালামাল এবং কয়লা আটক করা হয়। নড়াইল জেলা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।

নদী তীরবর্তী অঞ্চলে অবৈধভাবে কয়লা কারখানা পরিচালনা ও পরিবেশ দূষণের দায়ে স্থানীয় বাসিন্দা মোঃ বেলায়েত শেখ ও মোঃ শাহিন শেখ-কে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে।অভিযান পরিচালনার সময় অভিযুক্তরা পলাতক ছিলেন।অভিযানে ফায়ার সার্ভিসের সদস্যরা  পানি দিয়ে কারখানার আগুন নিভিয়ে দেয় এবং কারখানা গুড়িয়ে দেয়। 
অভিযান পরিচালনাকারী  নড়াইলে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুবেল শেখ বলেন,  অভিযান চালিয়ে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ কারখানাটি গুঁড়িয়ে দেয়া হয়েছে।