বি.এল কলেজ অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত
বি.এল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিএল কলেজের সাবেক শিক্ষার্থীরা যোগ দেন। সকাল থেকেই মিলনায়তন মুখরিত হয় হাসি, কোলাকুলি আর স্মৃতিচারণে।
বি এল কলেজ অ্যালামনাই ঢাকা শাখার আয়োজনে শুক্রবার সকালে ঢাকার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি), ঢাকা এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন, এমপি।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-১ আসনের সংসদ ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ রফিকুল ইসলাম বকুল এমপি, মোহাম্মদ আলী আসগর লবি এমপি, এস কে আজিজুল বারী হেলাল এমপি, মোঃ মনোয়ার হোসেন এমপি, মোঃ আতাউর রহমান এমপি, মোঃ মোক্তার আলী এমপি, শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল এমপি, খুলনা সিটি কর্পোরেশন এর প্রশাসক মোঃ নজরুল ইসলাম মঞ্জু, বি.এল.কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সভাপতি প্রফেসর মোহাম্মদ জাফর ইমাম, বি, এল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন মহাসচিব রেজাউল হক মানিক ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বি এল কলেজ অ্যালামনাই ঢাকা শাখার আহবায়ক মোঃ আবু আবদুল্লাহ। অনুষ্ঠানে প্রতিবেদন উপস্থাপন করেন ঢাকা শাখার সদস্য সচিব মোল্যা এনায়েত হোসেন ইনু।





