১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচিতে অংশ নিচ্ছেন নড়াইলের নেতাকর্মীরা

৩১ অক্টোবর, ২০২৬ - সকাল ৯:৫৭
 1.3k
১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচিতে অংশ নিচ্ছেন নড়াইলের নেতাকর্মীরা

গণভোটের রায় বাস্তবায়নসহ ৭ দফা আদায়ের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচিতে অংশ গ্রহনের জন্য নড়াইল থেকে জামায়াত এনসিপিসহ জোটের নেতা কর্মীরা ভাটিয়াপাড়া, ফুলতলা গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

আজ সকাল ৯ টা দিকে নড়াইলের মালিবাগ এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আতাউর রহমান,জেলা সেক্রেটারী ওবায়দুল্লাহ কায়সার, এনসিপির নেতা নাজমুল হাসান উজ্জলসহ দলীয় নেতৃবৃন্দ।

ড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আতাউর রহমান জানান, নড়াইল জেলার আনুমানিক ৩০ হাজার নেতাকর্মী লংমাচ এর বিভিন্ন পয়েন্টে আয়োজিত পথসভা সমাবেশে অংশগ্রহন করবেন।