নড়াইলের কালিয়ায় মাদকসেবনের দায়ে ৪ যুবককে কারাদণ্ড

১০ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ৮:৫১
 2.5k
নড়াইলের কালিয়ায় মাদকসেবনের দায়ে ৪ যুবককে কারাদণ্ড
নড়াইলের কালিয়ায় মাদকসেবনের দায়ে ৪ যুবককে কারাদণ্ড

নড়াইলের কালিয়া শ্মশানঘাট এলাকায় গাঁজা সেবনের দায়ে চার যুবককে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল ইসলাম এ কারাদন্ডাদেশ দেন।

দÐপ্রাপ্তরা হলেন-কালিয়া উপজেলার হাড়িডাঙা গ্রামের মান্নান লস্করের ছেলে শিহাব লস্কর (৩৮), বিলবাউস গ্রামের লিকু সরদারের ছেলে ওলি সরদার (২৩), বাকা গ্রামের আফতাব উদ্দিন শিকদারের ছেলে বাহাউদ্দিন তিতাস শিকদার (৩৫) এবং কালিয়া পৌরসভার বড়কালিয়ার বাচ্চু গাজীর ছেলে মাহাবুর গাজী (৩০)।

ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে কালিয়া থানা পুলিশের একটি দল শ্মশানঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় গাঁজা সেবনের অভিযোগে ওই চার যুবককে আটক করা হয়। বিষয়টি কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলামকে অবগত করা হয়।

এদিকে সচেতনমহলসহ বিভিন্ন পেশার মানুষ জানান, শহর, গ্রাম-গঞ্জসহ বিভিন্ন এলাকায় এ ধরণের মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসেবী ও মাদককারবারিদের আটকসহ আইনগত ব্যবস্থা নেওয়া হলে দেশে মাদকের বিস্তাররোধ হবে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত এ ধরণের অভিযান চালানো প্রয়োজন বলে মন্তব্য করেন তারা।