নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত, শরীর ছিন্ন-বিচ্ছিন্ন

৯ সেপ্টেম্বর, ২০২৬ - দুপুর ৩:৩১
 3.6k
নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত, শরীর ছিন্ন-বিচ্ছিন্ন
নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

খুলনা-নড়াইল-ঢাকা রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় তানভীর তেল পাম্পের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে। ওই ব্যক্তির শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে মাথা, হাত ও দেহ আলাদা হয়ে গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনটি নড়াইল রেলস্টেশনের আগে তুলারামপুর এলাকায় অজ্ঞাতনামা ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। 
বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, রেল লাইনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির পরিচয়ের সনাক্ত চেষ্টা চলছে। রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।