নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদাত বার্ষিকী পালিত
৫ সেপ্টেম্বর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫ তম শাহাদাত বার্ষিকী। নড়াইলে বিভিন্ন কর্মসুচীর মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে।
এই উপলক্ষে নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের নূর মোহাম্মদ নগরে তার গ্রামের বাড়িতে শোক র ্যালি, স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, গার্ড অব অনার, কোরআনখানি, দোয়া মাহফিল, গাছের চারা রোপন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৯ টায় একটি র ্যা লি অনুষ্ঠিত হয়। র ্যালি শেষে নুর মোহাম্মদের জন্মভিটায় নির্মিত স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, জেলা পরিষদ, নড়াইল জেলা ক্রীড়া সংস্থা, বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্কুল ও কলেজের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধাঞ্জলি জানানো হয় এবং পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
জেলা প্রশাসন, নড়াইল ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট নড়াইল এ সকল কর্মসূচির আয়োজন করে।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী, মুক্তিযোদ্ধা তবিবুর রহমান, নুর মোহাম্মদ এর ছেলে এস এম মোস্তফা কামাল, নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেনিপেশার প্রতিনিধিরা এ সকল কর্মসূচিতে অংশগ্রহন করেন।
এছাড়া বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদের বীরত্বগাথা নিয়ে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘরে আলোচনাসভা, মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত, গাছের চারা রোপন অনুষ্ঠিত হয়।





