নড়াইল মাদ্রাসা শিক্ষার্থী সোলাইমানের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

৪ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ৯:৫৫
 9.6k
নড়াইল  মাদ্রাসা শিক্ষার্থী  সোলাইমানের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

নড়াইল আলোচিত মাদ্রাসা শিক্ষার্থী মো: সোলাইমান ইসলাম (১২) মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 

নড়াইল সদর থানায় ওই শিক্ষার্থীর বাবা সৈয়দ ইকরামুল বাদী হয়ে ৬ জনকে আসামী করে এ মামলা দায়ের করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল সরোয়ার মামলা দায়ের এর বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, আউড়িয়ায় অবস্থিত মারকাযুল কোরআন মাদ্রাসার ছাত্র সেলাইমান গত বুধবার ভোর রাতে অসুস্থ্য হয়ে সকালে উন্নত চিকিৎসার জন্য যশোর নেয়ার পথে মৃত্যুবরন করে। সোলাইমান নড়াইল জেলার সদর উপজেলা রামচন্দ্রপুর গ্রামের সৈয়দ ইকরামুল এর সন্তান।

ঘটনার দিন জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার তিনি শিক্ষক ইউসুফ হায়দার (৩২), হাসিবুর রহমান (২৮) এবং ফাহাদ শেখ (২৫) কে আটক করা হয়েছে।