নড়াইল আলোচিত মাদ্রাসা শিক্ষার্থী সোলাইমান এর দাফন সম্পন্ন
নড়াইল আলোচিত মাদ্রাসা শিক্ষার্থী মো: সোলাইমান ইসলাম (১২) এর দাফন সম্পন্ন হয়েছে। আজ বিকাল ৪ টার দিকে সোলাইমান এর নিজ গ্রাম জেলার সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হয়। সম্মিলিত ওলামায়ে কেরামের পক্ষ থেকে প্রেস বিফিং এর আয়োজন করা হয়।
এর আগে আজ সকালে নড়াইল জেলা হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
উল্লেখ্য, গতকাল উন্নত চিকিৎসার জন্য যশোর নেয়ার পথে মৃত্যুবরণ করেন আউড়িয়ায় অবস্থিত মারকাযুল কোরআন মাদ্রাসার ছাত্র সেলাইমান।
শিক্ষার্থীর বাবা নিহত সোলাইমানের বাবা সৈয়দ ইকরামুল বলেন, মাদ্রাসার পক্ষ থেকে বুধবার সকালে আমাদের জানানো হয় সোলাইমান অসুস্থ। খবর পেয়ে আমরা মাদ্রাসায় গিয়ে আমার অসুস্থ ছেলেকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করি।এখানে অবস্থার অবনতি হলে তাকে যশোর নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।আমার ছেলেকে নির্যাতন করার কারণে সে অসুস্থ হয়ে মারা গেছে।
এ দিকে আজ দুপুরে মারকাযুল কুরআন নড়াইল এর অফিসে সম্মিলিত ওলামায়ে কেরামের পক্ষ থেকে প্রেস বিফিং এর আয়োজন করা হয়।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মো: রকিবুল ইসলাম বলেন, ডাক্তারী রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার দুই শিক্ষককে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক ইউসুফ হায়দার (৩২), হাসিবুর রহমান (২৮) এবং ফাহাদ শেখ (25) কে আটক করা হয়েছে।
ময়নাতদন্ত রির্পোটে মৃত্যুর সঠিক কারন জানা যাবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রকিবুল ইসলাম।






