নড়াইল জেলা কমিটি বিলুপ্ত
গণঅধিকার পরিষদ (জিওপি)-এর নড়াইল জেলা কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাসান আল মামুন-এর নির্দেশক্রমে গণঅধিকার পরিষদ নড়াইল জেলা কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ মাহাবুবুর রহমান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।





