নড়াইলে বৃক্ষরোপন অভিযান ও  বৃক্ষমেলার  উদ্বোধন

২৬ জুলাই, ২০২৬ - দুপুর ১:০৬
 150
নড়াইলে বৃক্ষরোপন অভিযান ও  বৃক্ষমেলার  উদ্বোধন
নড়াইলে বৃক্ষরোপন অভিযান ও  বৃক্ষমেলার  উদ্বোধন

বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলে বৃক্ষরোপন অভিযান ও  বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে র‌্যালীর আয়োজন করা হয়।

রোববার (২৬ জুলাই) সকালে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

নড়াইল জেলা শিল্পকলা একাডেমি  প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
এই সময়  আরো উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল মাহমুদ,  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আরিফুর রহমান, নড়াইলের সহকারী বন সংরক্ষক বিভাগের কাজী ইশতিয়াক হোসেনসহ  কর্মকর্তাবৃন্দ।

মেলা শেষ হবে আগামী ১ আগষ্ট।

উদ্বোধনের আগে জেলা প্রশাসকের কার্যালয়  থেকে  একটি বর্ণাঢ্য র্যা লী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে  প্রাঙ্গণে এসে শেষ হয়।