মুন্সীগঞ্জের দুই জামায়াত নেতা বহিষ্কৃত
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুন্সীগঞ্জের জামায়াতে ইসলামীর দুই সদস্যকে (রুকন) বহিষ্কার করা হয়েছে।
রোববার (৫ জুলাই) জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
দলের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে দলের আমির ৫ জুলাই তাদের সদস্যপদ (রুকনিয়ত) বাতিল করে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন।
বহিষ্কৃত দুই নেতা হলেন— মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার সদস্য (রুকন) মাওলানা মনির হোসেন (পিতা- মৃত আবদুর রহিম) এবং একই জেলার সদর উপজেলার সদস্য (রুকন) মাওলানা আমিনুল ইসলাম নাসির (পিতা- ফখরুদ্দিন মিয়া)।
বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্টভাবে আরও উল্লেখ করা হয়েছে, ৫ জুলাই থেকে এই দুইজনের কেউই আর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) হিসেবে গণ্য হবেন না। একই সাথে তারা বাংলাদেশ জামায়াতে ইসলামী কিংবা এর কোনো অঙ্গ সংগঠনের কোনো পদে আর অধিষ্ঠিত নেই।





