সংসদে নড়াইলের বিভিন্ন সমস্যা সমাধানের দাবি তুললেন এমপি আতাউর রহমান বাচ্চু

২২ জুন, ২০২৬ - সকাল ১১:১০
 1.6k
সংসদে নড়াইলের বিভিন্ন সমস্যা সমাধানের দাবি তুললেন এমপি আতাউর রহমান বাচ্চু

জাতীয় সংসদের বাজেট আলোচনায় অংশ নিয়ে দ্রুত জনবল নিয়োগ দিয়ে নড়াইল সদর হাসপাতালের ২৫০ শয্যা চালু, মুলিয়া পানতিতা খেয়া ঘাটে ব্রীজ নির্মাণ, রাস্তাপ্রশস্তকরণ,নদীভাঙ্গন রোধে ব্যবস্থাগ্রহনসহ  নড়াইলের বিভিন্ন সমস্যা সমাধানের দাবি করেছেন নড়াইল ২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান।  

রোববার বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ সব দাবি জানান। এ সময় তিনি বলেন, পদ্মা সেতু চালু হওয়ার কারণে বর্তমানে নড়াইল জেলার উপর দিয়ে বিভিন্ন জেলার যানবাহন চলাচল করে। তাই নড়াইল জেলার সকল সড়ক প্রশস্তকরণ করা প্রয়োজন। জনবল সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধান করে দ্রুত নড়াইল সদর হাসপাতালকে ২৫০ শয্যা চালু, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিরাজমান সকল সমস্যা দুর করতে স্বাস্থ্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন তিনি। জেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বড়দিয়ায় নবগঙ্গা নদীর উপর , সদর উপজেলা মুলিয়া পানতিতা পয়েন্টে ব্রিজের দাবি করেন সংসদ সদস্য আতাউর রহমান। তিনি বলেন, প্রতিবছর নদী ভাঙ্গনের নড়াইল জেলার বিভিন্ন অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়। নদী ভাঙ্গন রোধে জরুরিভাবে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।  এ সময় তিনি দেশের বিভিন্ন সেকটরে  বিরাজমান দুর্নীতি দমনে ব্যবস্থা গ্রহনের জোর দাবী করেন।