ওয়ান চাইল্ড ওয়ান ট্রি" কর্মসূচি বাস্তবায়নে নড়াইলের লোহাগড়া বৃক্ষরোপন
লোহাগড়ার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপন করলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য এ্যাডঃ নিপুন রায় চৌধুরী।
"বৃক্ষ রোপনে সাজাই দেশ সবার আগে বাংলাদেশ " প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত " ওয়ান চাইল্ড ওয়ান ট্রি" কর্মসূচি বাস্তবায়নে নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপন করলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য এ্যাডঃ নিপুন রায় চৌধুরী।
রবিবার বেলা ১১টায় লক্ষীপাশা লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ মুরাদুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে সবুজায়ন করতে "ওয়ান চাইল্ড ওয়ান ট্রি" কর্মসূচি গ্রহণ করেছেন। তারই অংশ হিসেবে নড়াইলের লোহাগড়ায় গাছের চারা রোপন করা হলো। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সবুজ বৃক্ষের বিকল্প নেই। সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া শিক্ষায় নারীদের সুযোগ সুবিধা প্রথম চালু করেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান মেয়েদের আরো সুযোগ সুবিধা দিচ্ছেন। সরকারিভাবে পোষাক দেয়া হবে। বেতন ফ্রি। দুপুরে খাবারের ব্যবস্থাও করছেন। আজকের শিক্ষার্থীরাই আগামী ভবিষ্যৎ। তারা দেশ সেবায় অংশ নেবে।
সংসদ সদস্য এ্যাডঃ নিপুন রায় চৌধুরী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একজন মা হিসেবে শিক্ষার্থীদের পাশে ছিলেন। নানা সুযোগ সুবিধা চালু করে গেছেন। এরই ধারাবাহিকতায় তার সুযোগ্যপুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের অভিভাবক হয়ে নানা পরিকল্পনা গ্রহণ করেছেন। ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দলের নেতাকর্মীদের কাজ করবার আহবান জানান তিনি। আগামী স্থানীয় সংসদ নির্বাচনে তিনি সকলকে দলের শৃংখলা মেনে চলতে আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডঃ ফরিদুজ্জামান ফরহাদ।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, লোহাগড়া উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি মোঃ হিমায়েত হোসেন,সাবেক সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল মোল্যা, সাবেক সভাপতি মোঃ মিলু শরীফ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান সান্টু, সাংগঠনিক সম্পাদক এসএ সাইফুল্লাহ মামুন, উপজেলা যুবদলের আহবায়ক খান মাহমুদ আলম প্রমুখ।





