পারিবারিক সফরে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নড়াইল রেলস্টেশনে ফুলেল শুভেচ্ছা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু পারিবারিক সফরে নড়াইলে এসেছেন।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নড়াইল রেলস্টেশনে পৌঁছালে তাকে ও তার সহধর্মিণীকে ফুলেল শুভেচ্ছা জানান নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান আলেক।
পরে তিনি নড়াইল সদর উপজেলার গোবরা এলাকার ভোদর পল্লী পরিদর্শন করেন এবং সেখানকার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
এ সময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সফরকালে স্থানীয় নেতাকর্মীরা শামসুজ্জামান দুদুকে আন্তরিক অভ্যর্থনা জানান এবং তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।





