নড়াইলে যুবদল-ছাত্রদল নেতাদের হস্তক্ষেপে হাসপাতালের বেসরকারি অ্যাম্বুলেন্স এর সিরিয়াল সংক্রান্ত সিন্ডিকেটের অবসান
নড়াইল জেলা হাসপাতাল চত্বরে দীর্ঘদিন ধরে চলা বেসরকারি অ্যাম্বুলেন্স এর সিন্ডিকেটের এর মাধ্যমে সিরিয়াল সংক্রান্ত জটিলতার অবসান হয়েছে। জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনির হস্তক্ষেপে এ সমস্যার সমাধান হয়।
বুধবার দুপুরে নড়াইল জেলা হাসপাতালে চত্বরে নেতৃবৃন্দ বেসরকারি অ্যাম্বুলেন্স সমবায় সমিতির সভাপতি সভাপতি ইমরান খান, সাধারন সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ রয়েল হোসেনসহ সমিতির সদস্যদের সঙ্গে বৈঠক করে বিষয়টি নিষ্পত্তি করেন।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. এম. মাহবুবুর রশিদ লাবলু, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুবায়েত তুরশেদ সাথীল, সদস্য সচিব আল মামুন গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ভূক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেসরকারি অ্যাম্বুলেন্স পরিচালনায় সিরিয়াল সংক্রান্ত সিন্ডিকেটের কারনে রোগী ও স্বজনদের নানা ধরনের ভোগান্তির শিকার হয়। অ্যাম্বুলেন্স মালিক সমিতির নির্দিষ্ট সিরিয়াল মেনে চলতে চালকদের এবং রোগীর স্বজনদের বাধ্য করা হতো। এতে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সময়ে নিজের পছন্দের অ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারতেন না। ফলে অতিরিক্ত ভাড়া দিয়ে রোগীরা অ্যাম্বুলেন্স ব্যবহার করতে বাধ্য হয়। এ ছাড়া নড়াইল জেলা হাসপাতালের কয়েকজন চালক বিভিন্ন অজুহাতে সরকারি গাড়ি বসিয়ে রেখে তাদের নিজস্ব অ্যাম্বুলেন্সে রোগীদের অতিরিক্ত ভাড়ায় চলাচল করতে বাধ্য করেন। তাছাড়াও সরকারি অ্যাম্বুলেন্স গুলোও অতিরিক্ত ভাড়া আদায় করেন।
বৈঠকে এসব অভিযোগ নিয়ে আলোচনা শেষে রোগীদের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অতিরিক্ত ভাড়া আদায় না করা ও সিরিয়ালের সংক্রান্ত কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে সমঝোতা হয়।
এ বিষয়ে বেসরকারি অ্যাম্বুলেন্স সমবায় সমিতির সভাপতি সভাপতি ইমরান খান, হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স এর কোন সিন্ডিকেট নাই । তবে শৃংখলার স্বার্থে সিরিয়াল এর ব্যবস্থা ছিল। আজকের আলোচনা শেষে সিরিয়াল এর বিষয়টি বন্ধ করা হলো। এখন থেকে রোগী এবং চালকেরা তাদের সুবিধা মত আলোচনা সাপেক্ষে অ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারবেন।
নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. এম. মাহবুবুর রশিদ লাবলু বলেন, সমস্যা সমাধানে জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি যে উদ্যোগ নিয়েছেন তাকে সাধুবাদ জানাই। আশা করছি আজকের পর থেকে উদ্ভুত সমস্যার সমাধান হবে। একই সাথে সাথে সরকারি অ্যাম্বুলেন্সগুলো যেন যথাযথভাবে রোগীদের স্বার্থে সর্বোচ্চ ব্যবহার করা হয় সে বিষয়ে নিশ্চয়ই কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহন করবেন।
নড়াইল জেলা ছাত্রদলের আহবায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি বলেন, আশা করছি আজকে থেকে রোগীদের ভোগান্তি করবে। রোগীরা তাদের পছন্দমত অ্যাম্বুলেন্স ভাড়া করে ব্যবহার করবে । এতে রোগীরা কম খরচে পরিবহন সুবিধা পাবেন। প্রতিযোগীতামূলক পরিবেশ সৃষ্টি হওয়ার রোগী এবং সাধারন অ্যাম্বুলেন্স মালিক চালক সবাই উপকৃত হবে।
নড়াইল জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল বলেন, বর্তমান জনবান্ধব সরকার মানুষের কল্যানে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজকে সকলকে সঙ্গে আলোচনা করে দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়েছে । এ জন্য বেসরকারি অ্যাম্বুলেন্স সমবায় সমিতির সভাপতি, সাধারন সম্পাদকসহ সকলকে ধন্যবাদ জানাই। একই সাথে রোগীরা যেন সরকার নির্ধারিত কম খরচে সরকারি অ্যাম্বুলেন্সগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারেন সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।






